বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত দুই বর রেলমন্ত্রী ও বিপ্লব

railডেস্ক রির্পোট :২০১৪ সালের আলোচিত দুই বিয়ের মধ্যে একটি হচ্ছে রেলমন্ত্রীর বিয়ে আর অন্যটি হচ্ছে কারাগারে তাহেরপুত্র বিপ্লবের বিয়ে।

রেলমন্ত্রীর বিয়ে: গেল বছরে দেশবাসীর মাঝে একমাত্র বিনোদনের খোরাক ছিল রেলমন্ত্রীর বিয়ে। ৬৭ বছর পর মন্ত্রীর জীবনে লাগে বসন্তের ছোঁয়া। চিরকুমার সংঘের মায়া ত্যাগ করে মন্ত্রী মুজিবুল হক বসে পড়েন বিয়ের পিঁড়িতে। এই প্রথম দেশের মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য হিসেবে বিয়ের ঘটনা ছিল টক অব দ্য কান্ট্রি। রীতিমতো ঢাকঢোল ও সানই বাজিয়ে বিয়ে করায় হাসির খোরাকও হন তিনি। মাত্র ২৮ বছর বয়সী এ পাত্রী কুমিল্লার চান্দিনার কন্যা হনুফা আক্তার রিক্তা। পেশায় আইনজীবী। মন্ত্রীর বিবাহোত্তর সংবর্ধনাও ছিল রাজসিক। প্রথম দফা সংসদ ভবনে এবং পরে কুমিল্লার চৌদ্দগ্রামে তার নিজ এলাকায় হাজার হাজার অতিথি আপ্যায়ন করা হয়। এসব নিয়ে মানুষের এত আগ্রহ ছিল যে, একজন পরিচালক মন্ত্রীর বিয়ে নিয়ে সিনেমা বানানোরও ঘোষণা দেন। যা দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়।

কারাগারে তাহেরপুত্র বিপ্লবের বিতর্কিত বিয়ে : বছরের বিতর্কিত বিয়ে ছিলে লক্ষ্মীপুর কারাগারে খুনের আসামির বিয়ে। লক্ষ্মীপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের বড় ছেলে খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এইচএম বিপ্লব ১ আগস্ট কারাগারে বসে বিয়ে করার পর রাতে কারা ফটকের একটি কক্ষে নববধূর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা একান্তে কাটিয়েছেন। এর মধ্য দিয়ে কারাগারে থেকে প্রেম, বিয়ে সবই স্বাচ্ছন্দ্যে উদযাপন করেছেন মৃত্যুদণ্ডাদেশের পর রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্ত আসামি বিপ্লব।

তার আগে ওইদিন বিকালে জেলা কারাগার ফটকে বিপ্লবের সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লামচরী গ্রামের পণ্ডিতবাড়ির মৃত আবুল খায়েরের মেয়ে সানজিদা আক্তার পিউর ফোনে বিয়ে হয়। কারা কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও এ ঘটনায় সারা দেশে বির্তক ও সমালোচনার ঝড় বয়।

১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই হত্যা মামলায় আদালত তাহেরপুত্র বিপ্লবকে ফাঁসির দণ্ড দেন। এ সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বিপ্লব। ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। পরে শিবির নেতা মহসিন ও যুবদল নেতা ফিরোজ হত্যা মামলায় রাষ্ট্রপতি যাবজ্জীবন সাজা কমিয়ে দেয়ায় বর্তমানে ওই দুই মামলায় তিনি ১০ বছরের কারাভোগ করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা