,

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৫’

I T Fডেস্ক রির্পোট : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা । কাল ১ জানুয়ারি সকাল ১১ টায় মাসব্যাপী এ মেলার শুভ উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা শেষ হবে ৩১ জানুয়ারি।

বুধবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শবর্তী অস্থায়ী বাণিজ্য মেলার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার সার্বিক দিক তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ লক্ষ ৭৩ হাজার বর্গফুট (৩১.৫৩ একর) আয়তন বিশিষ্ট জায়গার মধ্যে ২ লক্ষ ৪৬ হাজার বর্গফুট স্পেস নিয়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়নের সংখ্যা ৯৭ টি। মোট মিনি প্যাভিলিয়নের সংখ্যা ৫৮ টি। মোট স্টলের সংখ্যা ৩৫১ টি।, রেস্তোরা ১০ টি, মা ও শিশু পরিচর্যা কেন্দ্র ০৪ টি। যার মধ্যে লে-আউট প্লান অনুযায়ী মোট ৫১৬ টি স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দের ব্যবস্থা আছে।

এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ মহাদেশ থেকে বাংলাদেশসহ ১৫ টি দেশ মেলায় অংশ নিচ্ছে। যাদের মধ্যে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, বৃটেন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া এবং জামার্নি।

নিরাপত্তা বিষয়ে বলা হয়, মেলায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি আইনশৃঙ্গলার পাশাপাশি প্রাইভেট সিকিউরিটি ফার্ম ও বিজিবি নিয়োগ, ওয়াচ টাওয়ার, মেটাল আর্চওয়ে, মেটাল ডিডেক্টর, আন্ডার ভেহিকল মিরর ব্যবহার করা হবে। মেলার নিরাপ্তা কার্যক্রম মনিটরিং করার জন্য বিগত ডিআইটিএফ এর ন্যায় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার হিসেবে বিবেচনায় ডিআইটিএফ-২০১৫ প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, প্রবেশ গেট, পার্কিং এরিয়া এবং চারপাশে ৮০ টি সিসিটিভি স্থাপন করা হয়েছে।

মেলায় নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করণের জন্য মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি নিয়োজিত থাকবে। এছাড়া দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রশস্থ ওয়াকওয়ে তৈরি করা হয়েছে।

মেলার অন্যতম আর্কষণ হল ইকোপার্ক। সুন্দারবনের আদলে দর্শকদের চিত্ত বিনোদনের জন্য ইকোপার্ক তৈরি করা হয়েছে। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য বিগত বছরের ন্যায় একটি আলাদা জোন নির্মাণ করা হয়েছে। এই জোনে বিদেশি অংশগ্রহণকারীদের সকল পণ্য ও সেবা প্রদর্শিত হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ