ইরাকে মসুলের দিকে এগোচ্ছে কুর্দিবাহিনী

কুর্দি বাহিনীআন্তর্জাতিক ডেস্ক :ইরাকে সুন্নি অধ্যুষিত এলাকা মুসুলের দিকে অগ্রসর হচ্ছে কুর্দি বাহিনী। মুসুলকে ইরাকের সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মূল ঘাঁটি হিসেবে বিভেচনা করা হয়।

আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে মসুলের দিকে অগ্রসর হচ্ছে কুর্দি যোদ্ধারা। একই সঙ্গে গতকাল রোববার সিনজার পর্বতে আশ্রয় নেওয়া ইয়াজিদিদের ত্রাণ সরবরাহ করাও শুরু করেছেন কুর্দিরা।

তাদের অভিযান সফল হলে ইসলামিক স্টেট ঘোষিত খিলাফতের মানচিত্র পাল্টে যাবে বলে ধারণা করা হচ্ছে। মূল ঘাঁটি মসুলের সঙ্গে বিদ্রোহীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। খবর : আলজাজিরা ও এএফপি।

ইয়াজিদিরা পর্বতের দক্ষিণে সিনজার শহরে এবং পূর্বের তাল আফার শহরে আশ্রয় নিয়েছে। স্বায়ত্তশাসিত অঞ্চল ইরাকি কুর্দিস্তানের সেনারা ইয়াজিদিদের জন্য খাদ্যসহ অন্যান্য ত্রাণ নিয়ে গেছে। তাদের অভিযানে আকাশ থেকে সহায়তা দিয়েছেন মিত্র জোটের বিমানযোদ্ধারা।

ত্রাণসামগ্রী বহনকারী কনভয় যখন যাচ্ছিল, তখন ৬০ মাইল দীর্ঘ রিজের বিভিন্ন স্থানে আটকেপড়া ইয়াজিদি জনগণ এবং যোদ্ধারা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গত সেপ্টেম্বর মাস থেকে তারা সেখানে আটকা পড়েছিলেন।

আইএস বিদ্রোহীরা তাদের ওপর নির্যাতন চালাচ্ছে এমন খবর প্রকাশের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার