,

এক গ্রামেরই ৫ প্রার্থী! চার নারীসহ আওয়ামী লীগের ২৪ জন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এক গ্রাম থেকেই ৫ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া চার নারীসহ আওয়ামী লীগের মোট ২৪ জন প্রার্থী এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, ২৪ জনের মনোনয়ন কেনার বিষয়টি নিয়ে আমরা বিব্রত।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেন। এর মধ্যে উপজেলার বড়াইল গ্রাম থেকেই ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ পাঁচজন হলেন— কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সমবায় ও স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের দুই সদস্য মাইনুদ্দিন আহমেদ ও নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সোহেল। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?