,

নবীনগরে  কুপিয়ে ৪ সন্তানের জননীকে  হত্যা 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ সন্তানের জননীকে  কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী দেলোয়ার হোসেন। নিহত গৃহবধূর হলেন সূবর্ণা আক্তার (৩৫)।আজ মঙ্গলবার পুরে উপজেলার জিনুদপুর ইউনিয়নের জিনুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ থেকে এই হত্যার ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন। সে জমিতে কৃষকের কাজ করতেন।
স্হানীয়রা জানায়, দুপুরে সূবর্ণার সাথে তার স্বামী দেলোয়ারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে  সূবর্ণাকে ঘরে থাকা কুড়াল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এর ফলে কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই সূবর্ণা মারা যায়। এঘটনা প্রতিরোধ করার সময়  দেলোয়ারের কুড়ালের আঘাতে তার মেয়ে ও শাশুড়ি আহত হন । তারা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসা নিচ্ছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম শিকদার জানান, ঘাতক
স্বামী দেলোয়ারকে ধরার জন্য সবদিকে দিয়ে  চেষ্টা চলছে। লাশ উদ্ধারের করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে । থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?