,

অবশেষে মনের মানুষের খোঁজ পেলেন পপি

news-image

বিনোদন ডেস্ক: বড় পর্দার জনপ্রিয় নায়িকা পপির বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে নানা সময়। কিন্তু মনের মানুষ নিয়ে কখনই হাজির হননি পপি। অবশেষে নাকি মনের মানুষের দেখা পেয়েছেন এই নায়িকা। নির্মাতা অনন্য মামুন পপির বিয়ের একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন ‘অবশেষে খোঁজ মিললো পপির সেই ভালোবাসার মানুষের’। খোঁজ নিয়ে জানা গেল একটি ওয়েভ সিরিজের দৃশ্য এটি।

সিরিজটির নাম ‘ইন্দুবালা’। অনন্য মামুন এটি নির্মাণ করছেন। সেখানে একটি দৃশ্যে পপিকে এভাবেই দেখা যাবে। এভাবে ছবি পোস্ট ও ক্যাপশন দেয়ার কারণে আপনার ভক্তরা বিভ্রান্তিতে পড়বে কি না জানতে চাইলে পপি বলেন, ‘এটা তো পরিচালক মজা করেই দিয়েছেন। ফেসবুকে যারা আছেন, তারা এটা নিশ্চয় বুঝতে পারবেন।এই ওয়েব সিরিজে আরও দেখা যাবে, গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হচ্ছেন পপি। আরও নানা চমক থাকছে এই ওয়েব সিরিজে।

জানা যায়, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে পপি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, এবিএম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ। এটি ১৫ নভেম্বর থেকে প্রচার শুরু হবে। এতে একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করছেন পপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে