,

নির্ঘুম রাত কাটত দীপিকার মা-বাবার!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোন। কিন্তু তাঁর কন্যা সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডে ক্যারিয়ার গড়বেন, যেটি খেলার চেয়ে একেবারেই ভিন্নধর্মী জায়গা। মাত্র ১৭ বছর বয়সে দীপিকা মুম্বাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, মডেলিং দিয়ে শুরু করেন তাঁর দৌড়। সেই দীপিকা এখন বিশ্বখ্যাত তারকা।

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম দীপিকার। যা হোক, সে সময় কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন দীপিকা। একদিন পরিচালক ফারাহ খানের নজরে পড়েন তিনি। আর তারপর বদলে যায় দীপিকার জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, খুব ভেবেচিন্তে তিনি তখন মুম্বাইয়ে যাননি, কিন্তু এখন উপলব্ধি করতে পারেন, কী বড় সিদ্ধান্ত ছিল সেটা।

‘এটা খুব খুব উত্তেজনার ছিল। এখন যখন সেই সিদ্ধান্ত নিয়ে ভাবি, তখন আমার বয়স ১৮ ছিল, মাঝেমধ্যে মনে হয়, ওয়াও, কীভাবে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম, কীভাবে তখন একটুও বুঝলাম না যে এটা কত বড় সিদ্ধান্ত,’ বলেন দীপিকা।

যা হোক, দীপিকার বাবা প্রকাশ পাডুকোন বলেছেন, অভিভাবক হিসেবে তখন তাঁদের সময়টা ছিল খুব কঠিন।

‘এটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমরা তখন খুব নার্ভাস ছিলাম, কারণ ওর বয়স তখন ১৮ হয়নি। থাকার মতো জায়গাও ছিল না। নতুন একটি জায়গায় কেবল ঢুকেছে। ওই সময় আমাদের মনে হতো, বাইরে যাওয়ার মতো সে বড় হয়নি। কিন্তু এখন যখন সেই দিনগুলোর দিকে তাকাই, মনে হয়, সে ঠিক কাজটিই করেছিল। কারণ এ পেশায় দ্রুতই শুরু করতে হয়,’ বলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।

দীপিকা বলেন, তিনি তাঁর মা-বাবার উৎকণ্ঠা টের পেতেন, কিন্তু জীবনে বড় কিছু করার সংকল্প ছিল তাঁর। ‘আমি নিশ্চিত, তখন তাঁরা বহু রাত নির্ঘুম কাটিয়েছেন। কিন্তু আমি আমার জায়গায় অটল ছিলাম। জানতাম, ঠিক কী চাই আমি,’ বলেন ‘পদ্মাবত’ অভিনেত্রী।

অভিষেকেই সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন খুব কম অভিনেত্রী। কিন্তু দীপিকা পাডুকোন সেই সৌভাগ্যবানদের একজন। পরিচালক ফারাহ খান ‘ওম শান্তি ওম’ ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। আর পেয়েও যান মডেল দীপিকাকে। ২০০৭ সালে এ ছবিটিই বদলে দেয় মডেল দীপিকার জীবন। পেয়ে যান বলিউডের টিকেট আর চলচ্চিত্রশিল্পও পায় প্রতিশ্রুতিশীল মেধাবীকে।

‘পিকু’ অভিনেত্রী বলেন, ‘ওই সময় ফারাহ ওম শান্তি ওম তৈরি করছিলেন, নতুন মুখ নিতে চেয়েছিলেন। তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী নির্বাচন করতে পারতেন, কিন্তু কাজ করতে চেয়েছিলেন নবাগতর সঙ্গে। তিনি আমার বিজ্ঞাপন দেখেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, আমিই ওই চরিত্রের জন্য সঠিক মানুষটি। কে আমি, তা তিনি জানতেন না। তিনি কয়েকটি বিজ্ঞাপনে আমাকে নিখুঁতভাবে দেখেছিলেন, শাহরুখ খানের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি ঝুঁকি নিতে চেয়েছেন।’

কিছুদিন আগে দীপিকা পাডুকোন প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের তারিখ ঘোষণা দেন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ যুগল। ইতালির লেক কোমোতে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। ইতালি থেকে ভারতে ফিরে বলিউডের বন্ধু ও সহকর্মীদের সৌজন্যে বিশাল আয়োজন হবে বলেই খবরে প্রকাশ। সূত্র : ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে