,

বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে আগামী ১৪ ও ১৫ নভেম্বর। বি-টাউন আপাতত তাদের বিয়ে নিয়েই মেতে রয়েছে। তারই মাঝে শোনা যাচ্ছে, দীপিকা নাকি তাঁর শ্বশুর-শাশুড়ি অর্থাৎ রণবীর সিংয়ের বাবা-মা (জগজিৎ সিং ভবানি ও মা অঞ্জু সিং ভবানি) এর সঙ্গে থাকতে চান না। আর সেই কারণে নাকি নতুন করে বাড়ি সাজাতে হয়েছে রণবীরকে।

শোনা যাচ্ছে, রণবীরের নাকি ইচ্ছে ছিল বিয়ের পর তিনি তাঁর বাবা-মায়ের পুরনো বাড়িতে তাঁদের সঙ্গেই থাকবেন। তবে দীপিকার নাকি তাতে সম্মতি দেননি, যা শুনে রণবীর সিং ও তাঁর পরিবার কিছুটা দুঃখ পান। তবে দীপিকা যে এক্কেবারেই রণবীরের বাবা-মায়ের থেকে আলাদা থাকছেন তেমনটাও যদিও নয়। দীপিকার কথা মত, একই বাড়িতে থাকলেও বাড়ির দু’টো আলাদা দিকে থাকবেন তাঁরা। একদিকে থাকবেন দীপিকা ও রণবীর। অন্যদিকে থাকবেন রণবীরের বাবা-মা ও বোন। সেকারণে রণবীর সিং কিছুদিন আগে রণবীর মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টের দুটি ফ্লোর একসঙ্গে কিনেছেন। যার একটিতে থাকবেন রণবীরের বাবা-মা জগজিৎ সিং ভবানি ও অঞ্জু ভবানি এবং রণবীরের বোন ঋত্বিকা ভবানি। অন্য ফ্লোরে থাকবেন নববিবাহিত দীপিকা ও রণবীর।

প্রসঙ্গত, যদিও দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের বাবা-মা ও বোনের সম্পর্ক কিন্তু বেশ ভালো। দীপিকার বহুদিন আগে এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে রণবীরের পরিবারকেই তাঁর পরিবার বলে মন্তব্য করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে