,

মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়-হুসেইন মুহাম্মদ এরশাদ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  মানুষ পরিবর্তন চায়, শান্তি চায় এবং জীবনের নিরাপত্তা চায়। তারা আশা করছে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সেটা পেতে পারে। শান্তির জন্য পরিবর্তন শুধু জাতীয় পার্টি দিতে পারে। আর কেউ পারবে না। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতা ছাড়ার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। যদি আবার ক্ষমতায় আসতে পারি তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যাথা-বেদনা দূর হবে। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই আমি। আমরা ক্ষমতায় গেলে দেশে খুন-হত্যা বন্ধ হবে। ব্যাংক লুট হবে না, গায়েবি মামলা হবে না। আমরা মানুষকে সুখ-শান্তি দেব।
জাপা নেতা কাজী মামুনুর রশীদের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে  বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের,  জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার সাংসদ জিয়াউল হক মৃধাসহ জাপার স্হানীয় নেতৃবৃন্দ। পরে এরশাদ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাপার প্রার্থী কাজী মামুনুর রশীদের জন্য দলের প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট চান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?