টানা ১২ দিন বন্ধের পর  আখাউড়া স্থলবন্দর দিয়ে কার্যক্রম শুরু

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ১২ দিন বন্ধ থাকার পর আমদানী- রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায়  শ্রমিকদের মাঝে বেশ কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে এই বন্ধের সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার  স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম  জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরে  লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত  পণ্য নেবেন না বলে জানান ভারতের ব্যবসায়ীরা।
তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ২৭ (অক্টোবর) শনিবার সকাল থেকে আবারও পণ্য রফতানি শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম