বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার রগ কাটলেন আরেক ছাত্রলীগ নেতা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্ববিরোধের জেরে কামরুল হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিয়েছেন একই সংগঠনের আরেক নেতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল বাজারে এ ঘটনা ঘটে। আহত কামরুল উপজেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক। তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আসিফের সঙ্গে কামরুলের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরে বুধবার আসিফকে মারধর করে কামরুল ও তার সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গারবিল বাজারে কামরুলেকে একা পেয়ে আসিফ ও তার সমর্থকরা কামরুলের ওপর হামলা করে।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কামরুলের বাঁ হাতের রগ কেটে দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জনান, অভিযুক্ত আসিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজয়নগর থানার ওসি মো. নবীর হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক