,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে র‌্যাব ১৪ এর সদস্যরা বিদেশী পিস্তল ও দেশী বন্দুকসহ ৭ মামলার আসামী শিপন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। আটক শিপন উপজেলার নূরজাহানপুর গ্রামের মনেব মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে র‌্যাব ১৪ এর ভৈরব অফিসে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, রোববার রাতে উপজেলার নূরজাহানপুর গ্রাম থেকে তাকে আটক করেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল নবীনগরের নূরজাহানপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় স্থানীয় সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে থেকে শিপনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার বসত বাড়ি থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?