,

মেগান অন্তঃসত্ত্বা জেনে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতি এখন তুঙ্গে সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সকল জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২ ডিসেম্বর তার ১০ বছরের ছোট মার্কিন পপশিল্পী নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

অন্যদিকে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল মা হচ্ছেন। প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধুর এমন খবরে যারপনাই খুশি হয়েছেন তিনি।

ডেকান ক্রনিকেল জানায়, ‘বেওয়াচ’ খ্যাত তারকা প্রিয়াঙ্কা চোপড়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি শিগগিরই বাবা-মা হচ্ছেন এ খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি।

এক সাক্ষাতকারে মেগান সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার ঘনিষ্ট বন্ধু অন্তঃসত্ত্বা জেনে ভীষণ আনন্দিত ও উত্তেজিত’।

৩৬ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তটি প্রত্যেক নারীর জন্য একটা নতুন পর্যায় এবং আমি আশা করি যে সে তার মতোই আশ্চর্যজনক।’

গত সপ্তাহে কেনসিংটন প্যালেসের ঘোষণায় বলা হয়, ডাচেস অব সাসেক্স অন্তঃসত্ত্বা। তিনি আগামী বসন্তে সন্তান জন্ম দেবেন।

জন্মের পর হ্যারি ও মেগান দম্পতির শিশু রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে