,

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংবাদ সম্মেলনে আসছেন। বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি আরব সফরের বিস্তারিত এই সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। এই সফরে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখার ওপর জোর দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সফরের দ্বিতীয় দিন বুধবার রিয়াদে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে কাউন্সিল অফ সৌদি চেম্বারের (সিএসসি), রিয়াদ চেম্বার অব কমার্সের নেতারা ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। ওই দিন দুপুরেই সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকের পর রাজপ্রাসাদে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সৌদি আরব সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন। সূত্র: সমকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে