,

এ দেখাই শেষ দেখা, কাঁদছে চট্টগ্রাম

news-image

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট ও ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। মৃত্যুর পর আজ শনিবার তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের শহর মাদারবাড়িতে। আজ (২০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

তাকে শেষবারের মতো দেখতে, শেষ বিদায় জানাতে সকাল থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন ভক্তরা। বিমানবন্দর থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে তার নানা বাড়িতে। সেখানেই হাজার হাজার ভক্তের ভালোবাসায়, চোখের জলে সিক্ত হলেন আইয়ুব বাচ্চু।

প্রিয় শিল্পীকে একনজর দেখতে চট্টগ্রামের নানা প্রান্ত থেকে দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। কারো হাতে ফুল, কেউ এসেছেন চোখ ভরা জল নিয়ে প্রিয় শিল্পী, নিজের এলাকার কৃতী সন্তানকে শেষবারের মতো দেখতে।

বিশৃঙ্খলা এড়াতে মেয়র আ জ ম নাছির উদ্দিন শিল্পীর নানার বাড়িতে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ করেন। নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। সেখানে ভক্তরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকার নিরাপত্তায় পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ