,

বন্ধুর হাতে খুন মডেল মানসী!

news-image

বিনোদন ডেস্ক : বন্ধুর হাতে খুন হলেন ভারতের এক তরুণী মডেল। পুলিশ বলছে, মানসী দীক্ষিত নামের ওই মডেলকে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করেন তাঁরই বন্ধু মুজাম্মেল সৈয়দ। খবর অনুযায়ী, এই যুগলের মধ্যে ঝগড়া চরমে পৌঁছায়, শেষে খুন করা হয় মেয়েটিকে।

সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, গতকাল সোমবার মুম্বাইয়ের পূর্ব মালাদের মাইন্ডস্পেসের রাস্তার পাশের জঙ্গলে ২০ বছর বয়সী ওই মডেলের লাশ উদ্ধার করা হয়। একটি ভ্রমণ-ব্যাগের ভেতর মেয়েটির মৃতদেহ ছিল। পুলিশ মুঠোফোনের কল অনুসরণ করে খুনিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে, মডেল মানসীর খুনি মুজাম্মেল সৈয়দ (১৯)। তিনি পূর্ব আন্ধেরির মিল্লাত নগরে বাস করেন। কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র মুজাম্মেল। পুলিশকে মুজাম্মেল জানিয়েছেন, মানসী দীক্ষিত তাঁর বাসায় ছিলেন। তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মুজাম্মেল মেয়েটিকে আঘাত করেন এবং অসাবধানতাবশত খুন করে ফেলেন।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে, মালাদের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি স্যুটকেস পড়ে আছে। পরে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছান এবং ব্যাগ খোলেন। ব্যাগের ভেতরে তারা মাথায় আঘাতপ্রাপ্ত এক নারীর মৃতদেহ দেখতে পান।

পুলিশ জানায়, দ্রুতই তারা তদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা একটি প্রাইভেট কার শনাক্ত করেন, যেটি থেকে নেমে ব্যাগটি রাস্তার পাশে ফেলা হয়েছিল এবং গাড়িটির মালিকের অনুসন্ধান করেন তারা। পরে ওই মৃত মেয়েটির পরিচয় জানা যায়।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘মৃত ওই মেয়েটির নাম মানসী দীক্ষিত, একজন মডেল। আমরা তাঁর বন্ধু সৈয়দকে গ্রেপ্তার করেছি, সোমবার সে তাঁর সঙ্গে ছিল। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তিনি মেয়েটিকে খুন করেন। সৈয়দ দীক্ষিতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। মাথার গুরুতর আঘাতে মেয়েটির মৃত্যু হয়।’

মডেল মানসী দীক্ষিত। ছবি : ইনস্টাগ্রাম

পুলিশের উপকমিশনার সংগ্রাম সিং নিশান্দর বলেন, ‘সৈয়দ মেয়েটির মৃতদেহ স্যুটকেসে ভরে মালাদের রাস্তার ওপর ফেলে দেয়। খুনের অভিযোগে আমরা তাঁকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিবাদের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।’ সূত্র : স্পটবয় ডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে