,

ফুরফুরে মেজাজে মিমি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তীর জন্য এবারের পুজোটা বিশেষ হয়েই থাকবে। কারণ গেল শুক্রবার এই নায়িকার ‘ভিলেন’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় অঙ্কুশ-মিমি জুটিকে দেখছেন দর্শক।

এরই মধ্যে ছবিটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ফলে ফুরফুরে মেজাজেই আছেন নায়িকা। ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব।
এদিকে পূজা উপলক্ষে ভক্তদের শুভকামনা জানিয়েছেন মিমি। জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা। সোমবার এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান নায়িকা। নীল জড়ি পাড়ের শাড়ি, পিঙ্ক কালারের সিল্কের ব্লাউজ। এছাড়া হাতে, কানে, গলায় সোনার গয়না। এভাবেই ষষ্ঠীর দিনটা কাটাতে চান ‘যোদ্ধা’ খ্যাত নায়িকা মিমি।

মিমি বলেন, পুজো মানেই বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে বসে চুটিয়ে আড্ডা। আর তার সঙ্গে নিয়ম না মেনে সব কিছু খাওয়া। সারা বছর ডায়েটে থাকলেও এই সময়ে কোনও ডায়েট করি না। আজ আমার মেন্যুতে পোলাও মাংস রয়েছে।

‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মিমি। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি।
এরপর ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘শুধু তোমারি জন্য’, ‘গল্প হলেও সত্যি’, ‘খাদ’, ‘জামাই ৪২০’, ‘কাঠমান্ডু’, ‘কেলোর কীর্তি’, ‘গ্যাংস্টার’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে