,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news-image

ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মেডিকেল ক্যাম্পে অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, সিনিয়র সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু সাঈদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, মাই টিভির জেলা প্রতিনিধি আ,ফ,ম কাউসার এমরান, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া, সংস্কৃতিসেবী রিয়াসাদ আজিম প্রমূখ। সকালে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। সবাইকে স্বাগত জানায় উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি পলি আকতার, সেক্রেটারী ফজলে রাব্বি সহ স্বেচ্ছাসেবীরা। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ডাঃ মোঃ মাকসুদুল আজাদ মুন্না, সহকারী রেজিষ্ট্রার, মেডিসিন বিভাগ, ডাঃ মোঃ আফসারুজ্জামান সজীব, ইমার্জেন্সী মেডিকেল অফিসার, ডাঃ প্রভাতি, মেডিকেল অফিসার -এর নেতৃত্বে চিকিৎসক দল প্রায় ২শত মেডিসিন রোগী, দেড়শত গাইনি রোগি ও ৩৫০জনকে ব্লাড গ্রুপিং করে এবং চিকিৎসা দেয়া হয়। প্রায় ৩০ জন সেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে