ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কালিসীমা-গোকর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালকের নাম রাকিব মিয়া (১৮)। সে গোকর্ণঘাট এলাকার সামছু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিসীমা-গোকর্ণ সড়কে ইজিবাইকটি শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জনান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটির তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা