,

অমিতাভের সঙ্গে টক্কর, সালমানকে মোক্ষম জবাব বিগ বি’র!

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে জোরদার টক্কর শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের। যার ফলে অনেকের নজর ছিল সেই দিকে। কঠিন লড়াই। তবে শেষ হাসি হাসলেন বিগ বি।

একসঙ্গে ছবি রিলিজে যেমন লড়াই চলে অভিনেতাদের তেমনই লড়াই হয় ছোটপর্দায়ও। সালমান খানের সুপারহিট শো ‘বিগ বস-১২’র সঙ্গে তেমনই লড়াই ছিল কৌন বনেগা ক্রোড়পতির ৷ যখন শুরু হয় কেবিসি তখন সালমানের শো’র টিআরপি ছিল অনেক বেশি ৷ তারপর অনেকদিন কেটেছে দুটি শো’র ৷

তবে দুটি শোয়ের কিছু পার্থক্য ছিল। একটি চলে গোটা সপ্তাহ। অন্যটি চলে শুধুমাত্র শনি ও রবিবার । তাই দর্শকদের সামনে অনেক বেশি আসেন বিগ বি। শুরু থেকে কিছুটা দৌড়ে পিছিয়ে পড়লেও এখন চ্যানেলের তিন নম্বর অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি ৷ আর সেখানে সালমান খানের বিগ বস রয়েছে ১৯তম স্থানে ৷

বলাই বাহুল্য, বচ্চন ভক্তরা খুশি। একে তো প্রায় তিন বছর পর এই জনপ্রিয় অনুষ্ঠানটি নিয়ে এসেছেন অমিতাভ। তারপর শোয়ের এই সাফল্য। তবে স্ত্রিনের এই লড়াইয়ে সব থেকে বেশি লাভবান হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ। কারণ দুই মহা তারকার শো যতই আগে পিছে থাকুক না কেন, জনপ্রিয়তায় শীর্ষেই রয়েছে এই সব অনুষ্ঠানগুলো ৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে