ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে টি.এ রোড এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফায়েজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য শেখ ইহতিশাম, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পদাক মোঃ ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক শাহ মুহামুদুল্লাহ, সদস্য শাহ আলম, মাওলানা জসীমমউদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোড়ালো দাবী জানিয়েছে। অন্যথায় তারা কঠোর আন্দোলনরে ডাক দিবেন বলে হুশিয়ারী দেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।











