,

শিশুদের মানসিক বিকাশে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে : জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নব গঠিত “শিশু বান্ধব প্লার্টফর্ম, ব্রাহ্মণবাড়িয়া”র কমিটির অভিষেক, বরণ ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, খেলাঘর সভাপতি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, সমাজসেবক ও জনপ্রতিনিধি লায়ন্সের সাবেক জেলা গভর্ণর লায়ন ফিরোজুর রহমান ওলিও।

অধ্যাপক প্রাবন্ধিক মানবর্দ্ধন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার,বক্তব্য রাখেন শিশু একাডেমির সদস্য এড. লোকমান হোসেন , মোঃ মনির হোসেন , এনসিটিএফ এর সভাপতি ইফতেখার প্রত্যাশা। অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার কৃতি কন্যা রওশান আরা অন্নপূণার্র প্রয়াণে শোক জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে নবঠিত শিশু বান্ধব প্লার্টফর্ম, ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা মন্ডলী, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সংগঠক সভাপতি আল মামুন সরকার সহ কমিটির সহ-সভাপতি সদস্য সচিব ও সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষৎ, এই শিশুদের মানসিক বিকাশে সবাইকে সম্মিলিত ভাবে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন শিশু একাডেমীর নিজস্ব জায়গা সহ এর উন্নয়নে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে শিশু একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃৃত্তি সঙ্গীত নৃত্য পরিবেশিত হয় এবং প্রায় দেড় শতাধিক শিশুকে পুরস্কার প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক গন্যমান্য বক্তিবর্গ সুধীজন উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর