,

‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, দুইজনের সম্মতিতেই ঘটে’

news-image

বিনোদন ডেস্ক: হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলনে কাঁপছে গোটা বলিউড। হলিউডে শুরু হওয়া এই আন্দোলন ঝড় তুলেছে বলিউডেও। নানা পাটেকর, অলোক নাথ, কৈলাস খের, রজত কাপুর, সাজিদ খানসহ অনেকের বিরুদ্ধেই কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এবার এর বিরোধীতায় মুখ খুলেছেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে। যিনি গত বছর টেলিভিশন প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।

তার মন্তব্য, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। গোটা বিষয়টা দুই তরফের সম্মতিতেই ঘটে। আপনি করতে না চাইলে, সেই কাজটা আপনি পাবেন না। আমি এও বুঝতে পারছি না যে, শুধু এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা হচ্ছে কেন? সব জায়গাতেই তো কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার অনেক দিন পরে অভিযোগ করে লাভ নেই। যা করার তা ঘটনার পরপরই করতে হবে। দেরিতে অভিযোগ করলে কেউ শুনবে না। শুধুই সমালোচনা হবে।’

এদিকে, সঞ্জয় কোহলির বিরুদ্ধে নিজের করা যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, বিষয়টি এড়িয়ে যান শিল্পা শিন্ডে। বলেন, ‘যা ঘটে গেছে, যে আলোচনা বন্ধ হয়ে গেছে, নতুন করে সে প্রসঙ্গে কথা বলতে চাই না’।

হ্যাশট্যাগ ‘মিটু’ প্রসঙ্গে শিল্পার বক্তব্য, ‘এ নিয়ে কথা বলতে চাই না। যা হচ্ছে তা অনেকটাই আলাদা। কিছুই বদলাবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি বুঝতে পারছি না লোকে কেন এসব বলে ইন্ডাস্ট্রির নাম খারাপ করছে…।’

তার মতে, কোনো পুরুষই সুযোগ পেলে ছাড়বে না, তাই নারীদের পুরুষকে নিজের কাছে ঘেঁষতে দেয়ার সীমারেখা নির্দিষ্ট করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে