,

বিয়ের পর প্রথম পূজা শুভশ্রীর

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের মাঝামাঝি শুভশ্রী গাঁটছড়া বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। জাঁকজমক রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠান চলেছিল প্রায় এক সপ্তাহ ধরে। বিয়ের আসরে হাজির ছিলেন টলি মহলের একটা বড় অংশ।

বিয়ের পর প্রথম পূজা উদযাপন করতে যাচ্ছেন এই দম্পতি। তাই সেই পূজা স্পেশাল না হয়ে কি পারে? অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন পূজার প্রস্তুতির কথা। সদ্য সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। পূজা উদ্বোধন যাচ্ছেন তারা।

শুভশ্রীর পরনে ট্র্যাডিশনাল শাড়ি। খোঁপার সাজ, মানানসই গয়না আর টিপে ঠিক যেন নতুন বউ। অন্যদিকে, রাজ জিন্স-টি শার্টের ক্যাজুয়াল লুকে। হাতে ঘড়ি। চশমা যদিও চোখ টেনেছেন আলাদা করে।

এই ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘পূজার সূচনা। সঙ্গে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড। তোমার সঙ্গে থাকলে সবসময় আনন্দে থাকি, ভালোবাসা…।’

ছবি দেখেই বোঝা যাচ্ছে, পূজার সাজে একেবারে তৈরি এই জুটি। পরিবার এবং বন্ধুদের সঙ্গে এবার শুধু চুটিয়ে আনন্দ করার অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে