,

তনুশ্রী-নানা বিতর্ক নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক।। ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটে নানা পাটেকর তার যৌন হেনস্থা করেছেন। সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেন সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত। যা নিয়ে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠতে শুরু করেছে বি টাউনের বিভিন্ন অংশে। নানা বিতর্কে গণেশ আচার্য, সামি সিদ্দিকির নাম ওঠার পর এবার জড়াল অক্ষয় কুমারের নামও। তবে সেটা একদম অন্যরকমভাবে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয় কুমার। যেখানে ৯ বছর পর কারিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার খবরে কেমন লাগছে বলে প্রশ্ন করা হয়। সেখানে অক্ষয় বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। অন্যদিন অন্য কোনও সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে যেন তাকে প্রশ্ন করা হয়, সেই কথাও বলেন অক্ষয়।

কিন্তু, বলিউড অক্ষয়ের উত্তরকে এক্কেবারে অন্যরকমভাবে সাজিয়ে ইউটিউবে আপলোড করা হয়। যেখানে দেখানো হয়, তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। যার উত্তরে অক্ষয় বিষয়টি এড়িয়ে যান এবং অন্য কোনদিন উত্তর দেবেন বলে জানান। সেই ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। যা নিয়ে প্রবল আপত্তি জানান অক্ষয়।

তিনি বলেন, তনুশ্রী দত্ত এবং নানা পাটেকর বিতর্কে তার অন্য প্রশ্নের উত্তর জুড়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অক্ষয় কুমারের মুখপাত্র সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। কে বা কারা অক্ষয় কুমারের ভিডিও বিকৃত করে তা ইউটিউবে আপলোড করেছেন, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসনও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে