বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন মেলায় গাইতে এসে হামলার শিকার চিশতি বাউল

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের তোপের মুখে পড়েছেন ‘যদি থাকে নসিবে’ খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি ওরফে চিশতি বাউল।

শনিবার রাত ৮টার দিকে জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় গান গাইতে এসে তোপের মুখে পড়েন তিনি। এ ঘটনায় মাদরাসা ছাত্ররা মেলার মঞ্চ ও চিশতি বাউলের গাড়ি ভাঙচুর করেন। চিশতি বাউল নিজেও হামলার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উন্নয়ন মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইসলাম ধর্ম নিয়ে গানের কথা মিলিয়ে বক্তব্য দেন চিশতি বাউল। বিষয়টি জানতে পেরে শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা শহরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।

Chisty-Baul

এছাড়া চিশতি বাউল তার গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় তার ওপরও হামলা করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিশতি বাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিজের বক্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে চিশতি বাউল সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে আমার কথা এলোমেলো হয়ে গেছে। আমি এ ঘটনার জন্য অনুতপ্ত।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন জেলার পুলিশ সুপার মো. আনোয়ার খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি গানকে কেন্দ্র করে মাদরাসা ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের