মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যাবসায়ির কারাদন্ড

news-image

আখাউড়ার প্রতিনিধি : আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে শাহাবুদ্দিন (৩৫) ও জমিলা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়িকে শাস্তি দেয়া হয়েছে। আজ শনিবার বিকাল ৩টায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট জেসমিন সুলতানা।

জানাগেছে, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় আজমপুর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় শাহাবুদ্দিন ও জমিলা বেগমকে আখাউড়া আজমপুর থেকে ভ্রাম্যমান আদালত আটক করে । নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই শাহবুদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জমিলা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আটকৃত শাহাবুদ্দিন আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের তালেব হোসেনের পুত্র এবং জমিলা বেগম একই ইউনিয়নের আমোদাবাদ গ্রামের সফর আলীর স্ত্রী।

সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের