,

ইঞ্জি: শ্যামলের মুক্তির দাবীতে মানববন্ধন : সেচ্ছাসেবক দল সভাপতিসহ আটক-৩

news-image
বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে শুক্রবার  দুপুরে জেলা বিএনপি এ মাননবন্ধনের আয়োজন করে।
জেলা বিএনপি মানববন্ধন করতে গিয়ে শহরের শিমরাইলকান্দি রেললাইন ও কাজিপাড়া এলাকায় পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি বাশার সহ যুবদলের দুই নেতাকে আটক করে। এছাড়া সদর উপজেলার বিভিন্ন স্হানে মহাসড়কের পাশে  এক যোগে মানববন্ধন করে যুবদল ও ছাএদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জানা যায়, মানববন্ধনে পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মানববন্ধন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আদালত কারাগারে পাঠানোর পরদিন জেলা বিএনপি মানববন্ধনের ঘোষণা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন  জানান, মানববন্ধনের নামে বিএনপি সমর্থকরা সড়কে দাঁড়িয়ে বিশৃঙ্খলার করার চেষ্টা করেছিল। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর