বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে আপন ২ বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পুষ্প আক্তার (১৩) ও শিরীনা আক্তার (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেন শিমরাইলকান্দি এলাকা অতিক্রমকালে রেললাইনের উপর দিয়ে হেটে যাওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
শিরীনা আক্তার মাদ্রাসায় এবং পুষ্প আক্তার স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) শ্যামল ক্লান্তি দাস জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের  লাশ উদ্ধার করে।ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের