,

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন দেব

news-image

বিনোদন ডেস্ক : কদিন আগে অনলাইনে প্রকাশ হওয়া একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। ভিডিওতে দেখা যায়, এক সহকর্মীকে প্রকাশে চড় মারছেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেব।
কেউ কেউ আবার এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ নিজের ছবির প্রচারণার জন্যে এ এধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন দেব। এই নায়কের প্রযোজিত আগের ছবি ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’র প্রচারণার সময় এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছেন দর্শক।

এদিকে নায়কের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’ রিলিজ হবে আগামী ১২ অক্টোবর। এবারেও প্রোমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও তারই অংশ।
এতদিন চুপ থাকলেও ওই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন দেব। ভারতীয় গণমাধ্যমে তিনি বলছিলেন, এটা কোনও প্রমোশন নয়। সাধারণ মানুষে জন্য একটা সচেতনতা বার্তা ছিল। আসলে আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিও, ছবির সত্যতা পুরোপুরি যাচাই না করে আমরা অর্ধসত্য বা আংশিক সত্যের উপর অগাধ আস্থা রেখে কমেন্ট ও শেয়ার করি; তার ভয়াবহতা সম্পর্কে না জেনেই।

চ্যালেঞ্জ খ্যাত নায়ক আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই কিছু অসাধু ব্যক্তি তার স্বার্থ চরিতার্থ করার জন্য উস্কানিমূলক ছবি পোস্ট করেন, যাতে শেয়ার ও কমেন্ট করতে থাকেন সাধারণ মানুষ। ফলে অনেক সময় সাম্প্রদায়িকতার বীজ বপন করা থাকে। এটা কখনই কাঙ্খিত নয়। তাইতো সোশ্যাল মিডিয়ায় পোস্টের সত্যতা যাচাই করেই তাতে লাইক, কমেন্ট ও পোস্ট করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে