,

সৌরভ গাঙ্গুলীর ঢাকের তালে নাচলেন নায়িকারা

news-image

বিনোদন ডেস্ক: ভারতের সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলী। এক সময় ক্রিকেটের মাঠ কাঁপিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক দিন হয়ে গেল । তবে ক্রিকেট মাঠ মাতানোর পর অবসর জীবনে ছোট পর্দা মাতিয়ে চলছেন তিনি। এবার তাকে পাওয়া গেল ভিন্ন আয়োজনে। একটি মিউজিক ভিডিওতে প্রাণ খুলে নাচতে দেখা যায় তাকে।

ভিডিওটির একটি দৃশ্যে দেখা যায়, গলায় ঝুলিয়ে ঢাক বাজাচ্ছেন সৌরভ। ঢাকের তালে তালে তার সঙ্গে নেচেছেন অভিনেত্রী শুভশ্রী, নুসরাত ও মিমি। রাজ চক্রবর্তীর পরিচালনায় বিজ্ঞাপনী প্রচারে দুর্গাপূজার একটি মিউজিক ভিডিওর জন্য ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর এই নাচ । রিতি মতো নায়িকাদের সঙ্গে নাচে টেক্কা দিচ্ছেন সৌরভ।

এ ব্যাপারে রাজ চক্রবর্তী বলেন, ‘লে ছক্কা সিনেমা করার সময়ই দাদাকে বলেছিলাম আমার সিনেমায় অভিনয় করতে। তিনি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। এবারও ভীষণই ব্যস্ত ছিলেন তিনি। লর্ডসে থাকাকালীনই আমার এই ভিডিওর স্টোরিবোর্ড পাঠাই তার কাছে, দাদা রাজিও হন।’সৌরভ গাঙ্গুলীর নাচের সঙ্গে সিটি বাজাচ্ছিলেন শুভশ্রী। ভিডিওতে দেখা গেছে জিৎ গাঙ্গুলী ও বনিকেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে