বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বস্তা ওএমএস চাউলসহ ৩ জন আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী ও এমএস চাউলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শামছুল আলম পাটোয়ারির নেতৃত্বে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১৩-০৭৬৮ থেকে আনুমানিক ৩শ বস্তা চাউল জব্দ করে।

এ সময় ট্রাকের চালক রবিউল আলম শাহিন, হেলপার মাসুম মিয়া ও লেবার ওয়াহিদকে আটক করা হয়। আটককৃত চাউলের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। আটককৃতরা জানায়, এ চালগুলো ট্রাকে লোড করে জেলার নাসিরনগরের জুলহাস মিয়ার দোকান জুলহাস ট্রেডার্স থেকে  লেটের চুনারুঘাট নিয়ে যাওয়া হচ্ছিল।

এ বিষয়ে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ গোলাম কবীর জানান, বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের