,

এবার মুখ খুললেন রাবিনা, নিশানায় কী অক্ষয়?

news-image

বিনোদন ডেস্ক: ক্ষমতা যেখানে, মানুষের ভিড়ও সেখানে। ক্ষমতার সামনে মানুষের অনেক কিছু বলার থাকলেও, তা বলা যায় না। বলিউডেও এই ধারা বছরের পর বছর ধরে চলে আসছে। ক্ষমতার বিরুদ্ধে তোপ দেগে বর্তমানে খবরের শিরোনামে তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মতো বড় মাপের অভিনেতার বিরুদ্ধে মুখ খোলায় প্রথমে সমালোচনার শিকার হলেও, এখন তার পাশে বলিউডের বড় অংশ।

প্রিয়াঙ্কা চোপড়া থেকে ফারহান আখতার তনুশ্রীর পক্ষেই। কঙ্গনা রানাউতও বলেছেন, ‘‘তনুশ্রীর সাহস আছে’’। তনুশ্রীর পর এবার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।

গতকাল রবিবার সকালে রাবিনা একটি টুইট করে জানান, ‘‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন এবং তারপরে নতুন একজনকে নিশানা করেন।’’

রাবিনার এই টুইটের পরেই নেটিজেনদের এক দল মনে করছেন এই পোস্টে কি পরোক্ষভাবে অভিনেতা অক্ষয় কুমারকে নিশানা করেছেন? এক সময়ে অক্ষয়ের সঙ্গে রাবিনাকে নিয়ে বলিউডে কম গুঞ্জন ছিল না। তবে শুধু রাবিনা নয়, অক্ষয়ের তালিকায় একের পরে এক নারীর নাম জুড়েছে। তারকা পত্নী হিসেবে এখানে টুইংকেলের কথাই ইঙ্গিত করেছেন রাবিনা, এমনই মনে করছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে