মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সংবর্ধিত হলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় নাসিরনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করলেও মানুষের ভালোবাসায় অনুষ্ঠানটি গণসংর্বধনায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ,এনজিওসহ সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান ও গৌরমন্দির পক্ষ থেকে নেতৃবৃন্দ মানপত্র তুলে দেন।

?

উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন,ওসি(তদন্ত)রঞ্জন কুমার ঘোষ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সম্পাদ সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও অফিস সহকারী বিল্লাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় সার্বিক উন্নয়নে তিনি নিজের দায়িত্ব যথাযথ পালন করে জেলাবাসীর কাছে আস্থাভাজন ও ব্যাপক প্রশংসিত হয়েছেন। এতে তিনি প্রশাসনের ভাবমূর্তি উজ্জল করেছেন। নাসিরনগরে ২০১৬ সালের ৩০ অক্টোবরের ঘটনার সময় তিনি সাহসি ভুমিকা রাখায় জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন।

?

জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান তার বক্তৃতায় বলেন, সেবা দেয়ার মানুষিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে নাসিরনগরের মানুষের সাথে যে সম্পর্ক আমার তৈরী হয়েছে তা মনে থাকবে। তাছাড়াও তিনি নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলাফল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা প্রশাসনকে সুদৃষ্টি দেয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,এনজিও কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বিদ্যুৎ মন্ত্রনালয়ে তাকে পদায়ন করায় পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিচ্ছেন মোঃ রেজওয়ানুর রহমান ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক