,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ সংর্ঘষে নিহত১

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে ফারুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে  দূর্ঘটনায় নিহত ফারুক চট্টগ্রামের পতেঙ্গার সবিউল আহমেদের ছেলে।
হাইওয়ে পুলিশ জানান, সকালে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে সুলতানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা ফারুক মিয়া ঘটনাস্থলে নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে