,

রনবীর সিংয়ের সামনে দীপিকাকে জড়িয়ে ধরলেন তার সাবেক প্রেমিক

news-image

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ হয়েছে অনেকদিন। দু’‌জনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তাও যেন কিছুতেই একে-অপরকে ভুলতে পারছেন না। রনবীর কাপুরের সঙ্গে তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে দেখা গেল আলিঙ্গনরত অবস্থায়। যদিও সেখানে উপস্থিত ছিলেন রনবীর-দীপিকার বর্তমানরাও। আসলে নতুন কোনও রসায়ন তৈরি হচ্ছে না।

গত বুধবার রনবীর কাপুরের বাড়িতে দীপিকা সহ উপস্থিত ছিলেন একঝাঁক বলি তারকা।
শাহরুখ খান, আমির খান, করণ জোহর, রনবীর সিং, আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোন উপস্থিত ছিলেন রনবীর কাপুরের বাড়িতে। সবাই একসঙ্গে ছবিও তোলেন। সেখানেই একফ্রেমে ধরা পড়লেন দীপিকা-রনবীর কাপুর এবং রনবীর সিং।

সেই ছবিতে দেখা যাচ্ছে, রনবীর কাপুরের একদিকে রয়েছেন দীপিকা এবং অন্যদিকে রয়েছেন রনবীর সিং। যদিও দীপিকাকে একটু ঘনিষ্ঠভাবেই জড়িয়ে ধরে রয়েছেন রনবীর কাপুর। অন্যদিকে শাহরুখের কোলে বসে রয়েছেন আলিয়া ভাট। শাহরুখের একপাশে আমির ও অন্যদিকে রয়েছেন করণ জোহর।

একসময় শাহরুখ-আমিরের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। কিন্তু এই ছবি সামনে আসার পর সেটা আর বলা যাবে না। করণ জোহর বৃহস্পতিবার তার ইনস্টাতে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবচেয়ে বড় চিরকালের ব্লকবাস্টাররা একই জায়গায়’‌। তবে বুধবার রনবীর কাপুরের এই হাউস পার্টি যে সকলের মধ্যে থাকা ঝগড়া-বিবাদ মিটিয়ে দিয়ে ফের নতুন সম্পর্ক গড়ে উঠল তা আর বলাই বাহুল্য। ‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে