,

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

news-image

বিনোদন ডেস্ক:‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং অজ্ঞাত কারণে অনেকদিন বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। গত ২৬ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ছবিটির মহরতের পরে কিছুদিন শুটিং হয়েছিল।

আজ (মঙ্গলবার) আবার সেই সিনেমার শুটিং হয়েছে এফডিসিতে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। ছবির পরিচালক শাহীন সুমন এ তথ্য জানিয়েছেন।

তবে ছবিটির নাম ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ পরিবর্তন হয়ে ‘কমান্ডো’ হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে  শাহীন সুমন বললেন, ‘নাম এবং গল্প দুটোই পরিবর্তন করা হয়েছে। কমান্ডো নাম নাও থাকতে পারে। এখনও কিছুই ঠিক করিনি।

শাকিব খানকে নিয়ে এরআগে মনে বড় কষ্ট, জন্ম তোমার জন্য, সমাধি, সন্তান আমার অহংকার, লাভ ম্যারেজ-এর মতো সুপারহিট ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন। বিরতি ভেঙে আবার কাজ করছেন শাকিব খানের সঙ্গে, তবে নায়িকা হিসেবে বুবলীকে নিয়ে তার প্রথম কাজ।

শাকিব খানের বিষয়ে শাহীন সুমন বলেন, শাকিবের সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো। সে আমাকে অনেক পছন্দ করে। সেও আমার প্রিয় একজন মানুষ। আমরা একসঙ্গে অনেক ছবি উপহার দিয়েছি। আশাকরি আবারও দিতে পারবো।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির প্রথম লটের শুটিং টানা ২০ দিন ধরে চলবে বলে জানান ছবির পরিচালক।

বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান এসব ছবিতে সফল জুটি হিসেবে শাকিব-বুবলী দর্শক টেনেছেন। আজ থেকে তারা শুরু করলেন নতুন আরও এক ছবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে