,

যুবরাজের স্ত্রী হ্যাজেল অভিনয় করেছেন ‘হ্যারি পটার’ সিরিজে!

news-image

বিনোদন ডেস্ক।। ভারতের ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ ‘হ্যারি পটার’ ছবির তিন পর্বে অভিনয় করেছিলেন, আর তা করেছিলেন বলিউডে অভিষেকের আগেই, বিশ্বাস করবেন? বিশ্বাস করুন বা না করুন, এটাই সত্য!

বলিউড এর ছবিতে হ্যাজেলের অভিষেক হয় ‘বডিগার্ড’ ছবি দিয়েই। এ ছবিতে ছিলেন সুপারস্টার সালমান খান ও আবেদনময়ী অভিনেত্রী কারিনা কাপুর খান। তারকা বহুল এই ছবিতে অভিনয় করেই জনপ্রিয় হন হ্যাজেল।

সম্প্রতি ‘মিস ফিল্ড’ চ্যাট শো’তে তিনি জানান, শিশুশিল্পী হিসেবে ‘হ্যারি পটার’ সিরিজে তিনি অভিনয় করেছিলেন।

এছাড়া হ্যাজেল বিভিন্ন বিষয়ে কথা বলেন ওই শো’তে। ক্রিকেটার যুবরাজের সঙ্গে তাঁর প্রেম, ক্যারিয়ার ও বিয়ের পরের দিনগুলো নিয়েও কথা বলেন এই সুন্দরী।

রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হ্যাজেল বলেন, তিনি তিনটি ‘হ্যারি পটার’ পর্বে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। হোগার্টস স্কুলের শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, তিনটি ছবিতে হ্যাজেল কাজ করেছেন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার’স স্টোন’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ ও ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’। তিনি অতিরিক্ত অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছিলেন।

‘এটা অসাধারণ এক অনুভুতি ছিল। তাঁরা ছিলেন খুবই পেশাদার। সবকিছুকেই তাঁরা সিরিয়াসলি নিতেন। তাঁদের শিক্ষক ও টিউটর ছিল, কারণ ১৬ বছরের বয়সের নিচের শিশুরা যাতে তাদের লেসন ও হোমওয়ার্ক করে আনতে পারে।

‘প্রত্যেক শিশুর চুল ও মেকআপ দেখতে একই ছিল। এমনকি যে টুপি আমরা পরতাম, সেগুলোর ভেতরে পকেট ছিল। চ্যাট শো’র সঞ্চালক শিবা নিদানদেকারকে বলেন হ্যাজেল।’

এই অভিনেত্রী বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১৬ সালে তিনি ক্রিকেটার যুবরাজ সিংকে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে