,

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : মহাসড়কে ছোট যানবাহন চলাচলসহ কয়েকটি দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড়ে জড়ো হয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট লেগে যায়। ভোগান্তি পড়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ পরিবহনের যাত্রীরা। ৩ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষর্থীরা জানান, গজারিয়া উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। উপজেলার যে কোন স্থানসহ বিভিন্ন স্কুল, কলেজে যেতে হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়েই যেতে হয়। কিন্তু লেগুনা, অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার যানবাহন বন্ধ করে দেয়ার পর থেকে তাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- দাউদকান্দি থেকে ভবেরচর আধুনিক অভ্যন্তরিন সার্ভিস চালু এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা, যৌক্তিক ভাড়া ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষার্থীদের হাফপাস ভাড়ানীতি কার্যকর এবং লাইসেন্সহীন চালক এবং ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে