,

সালমানের হাত ধরে আসছেন কে এই তরুণী

news-image

হরহামেশাই নতুন মুখকে জায়গা করে দিচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। তাঁর হাত ধরে বা তাঁর প্রডাকশন হাউজের ব্যানারে বেশ কয়েকজন নতুন মুখ ইতিমধ্যে বলিউডে পা রেখেছন। যার সর্বসাম্প্রতিক উদাহরণ নিজের বোন-জামাই আয়ুশ শর্মা ও ওয়ালিনা হুসেন। যাঁরা আপকামিং ছবি ‘লাভরাত্রি’তে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটাবেন।

এবার আসা যাক নতুন খবর নিয়ে। আজ দুপুরে এক ট্যুইটার পোস্টের মাধ্যমে সালমান জানান, তিনি তাঁর প্রডাকশন হাউজের নতুন ছবি ‘জাহেরো’র জন্য নায়িকা খুঁজে পেয়েছেন। আর এই নায়িকা আর কেউ নন- লিজেন্ডারি অভিনেত্রী নুতন এর নাতনি প্রানুতন।

আর এই নতুন মেয়েটি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খানের ছোটবেলার বন্ধুর ছেলে জহির ইকবালের সাথে। নতুন ওই ছেলেটিকেও সালমানই লঞ্চ করছেন।

গত ৩১ মে আরেকটি ট্যুইটার পোস্টের মাধ্যমে জহির ইকবালকে সবার সাথে পরিচয় করিয়ে দেন সালমান।

এই বিষয়ে ট্যুইটারে দেওয়া পোস্টে সালমান লেখেন, এই নাও! জাহেরো ছবির নায়িকা পেয়ে গেছি। তোমরা সবাই প্রানুতন বাহাল কে স্বাগত জানাও। নুতন ম্যাডামের নাতনি এবং মনিয়ার মেয়েকে বড় পর্দায় আনতে পেরে গর্ব বোধ করছি।

তবে, ছবিটির অন্যান্য কাস্টিং, কে হবেন এর পরিচালক বা কবে ছবি মুক্তি পাবে- এ বিষয়ে কোনো কথা বলেননি সালমান তাঁর পোস্টে।

এখন আমাদের অপেক্ষা দেখার, লিজেন্ডারি অভিনেত্রী নুতনের নাতনি কেমন পারফরম করেন।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে