,

দিশার দামি গাড়ি আর দামি বাড়ি

news-image

বিনোদন ডেস্ক : সাফল্যের ঝুলিতে মাত্র দুটি হিন্দি ছবি। এ ছাড়া একটা চায়নিজ আর একটা তেলেগু ছবিতে কাজ করেছেন দিশা পাটানি। কিন্তু এরই মধ্যে মুম্বাই নগরীর বুকে কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন এই বলিউড তারকা। মাত্র দুই বছর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবি দিয়ে বলিউডে পা রাখলেও তাঁর অনুরাগীর সংখ্যা বেশ ঈর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসম্ভব জনপ্রিয় এই বলিউড সুন্দরী। বলিউড নায়ক টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে প্রতিদিনই নতুন নতুন কথা শোনা যায় বিটাউনে। শুধু পর্দার বাইরে নয়, পর্দায়ও টাইগার-দিশার জুটি দর্শক পছন্দ করেছেন। তাই তাঁদের জুটির ছবি ‘বাগী টু’ ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এখন ১০০ কোটি ক্লাবের নায়িকা দিশা। পাশাপাশি আজ দিশা কোটি কোটি টাকার মালিক।

জানা গেছে, ২৬ বছর বয়সের দিশা এরই মধ্যে ৫৫ কোটি টাকার মালিক হয়ে গেছেন। বছরে তাঁর আয় ১৭ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রার বুকে দিশার ৫ কোটি রুপি মূল্যের বাড়ি আছে। শুনলে আরও অবাক হবেন, বাড়িটা কিনতে এই বলিউড সুন্দরী মা-বাবার কাছ থেকে এক রুপিও নেননি। ২০১৭ সালে দিশা এই বাড়িটা নিজেকে নিজে উপহার হিসেবে দেন।

শুধু তা-ই নয়, দিশার দামি গাড়ির শখ আছে। এই বিটাউন অভিনেত্রীর কাছে ৫২ লাখ রুপির বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি, ৫৬ লাখ রুপির মার্সিডিজ ই ২২০, ৬০ লাখ রুপির জাগুয়ার এফ-পেস এবং ৫৪ লাখের অডি এ৬ আছে।

স্টাইলের দিক থেকেও দিশা বলিউডের প্রথম সারির তারকাদের থেকে কিছু কম যান না। তাঁর গায়ে হামেশাই দামি জামা, পায়ে দামি জুতা দেখা যায়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, দিশা তাঁর এই দামি দামি শখ পূরণের জন্য কোথা থেকে আয় করেন। এদিকে ‘বাগী টু’ ছবির পর তাঁর আর কোনো ছবি মুক্তি পায়নি। এখন তিনি ব্যস্ত সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিংয়ে। শুধু ছবি নয়, বিজ্ঞাপন করেই দিশা আজ কোটি কোটি রুপির মালিক। এই বিটাউন সুন্দরী লরিয়েল প্যারিস, রিলায়েন্স ডিজিটাল, ডিজাইনার সব্যসাচী ব্রাইডাল কালেকশনের মডেল, গার্নিয়ার কালার, টিবিএস, ক্যাডবারি, ফিটনেস ব্র্যান্ডসহ আরও বিজ্ঞাপনে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে