,

অনুমতি ছাড়া ভারতীয় ছবির শুটিং, বন্ধ করল পুলিশ

news-image

সিলেটে ভারতীয় বাংলা ছবির শুটিং বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেটের এমসি কলেজে ‘প্রেম আমার- ২’ এর শুটিং চলছিল। কিন্তু শুটিংয়ের জন্য ছাড়পত্র না থাকায় বন্ধ করে দেওয়া হয়। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার বিদুলা ভট্টাচার্য। এতে বাংলাদেশের পূজা চেরী। কলকাতার নায়ক আদৃত রয়েছে।

জানা যায়, কলকাতার প্রযোজক ও পরিচালক রাজ চক্রবর্তীর নির্মীয়মাণ এই ছবির শুটিং হবে সিলেটে। সেই অনুযায়ী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এমসি কলেজ ক্যাম্পাসে শুটিং শুরু হয়। এতে ছবির নায়ক কলকাতার আদৃত ও নায়িকা বাংলাদেশের পূজা চেরীও অংশ নেন।

বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, কলেজ ও প্রশাসনের অনুমতি নিয়েই শুটিং শুরু হয়। সকাল থেকে শুটিং চললেও ‘উপযুক্ত কাগজপত্র’ না থাকায় দুপুরের দিকে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতারা এতে বাধা দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুটিং বন্ধ করে দেয়। ফলে শুটিং বন্ধ করে হোটেলে ফিরে যান কলাকুশলীরা। শুটিং করতে না পারায় বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বলেও জানান তারা।

বিষয়টি নিয়ে নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানতে চাইলে তিনি জানান,‘প্রেম আমার- ২’ ছবির ভারতীয় কলাকুশলীদের বাংলাদেশে কাজ করার ছাড়পত্র নেই। তারা এলসি ইস্যু করেননি। তাই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে আসতে বলা হয়েছে তাদের।

ছবির সাথে সংশ্লিষ্টরা জানান, পুনরায় শুটিং শুরু করতে প্রশাসনের সাথে আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে