,

টমেটো বিক্রি করছেন অমিতাভ!

news-image

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন টমেটো বিক্রি করছেন। তিনি খবরের কাগজও বিলি করছেন সাইকেলে করে। এই দু’টি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন তৈরি করেছেন বিগ-বি। এই ছবিগুলি ঠিক কীসের জন্য, তা খোলাসা করেননি তিনি। শুধু লিখেছেন, আজ টমেটো বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম। এটি তার নতুন সিনেমা বা কোনও বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন বিগ-বি’র ভক্তকুল। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এগুলি তার পরবর্তী ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর কি না।

এখনও সে উত্তর দেননি তিনি। তবে ছবিগুলি পোস্ট করে তিনি যে বার্তা দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে অনেকের। অমিতাভ লিখেছেন, দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনও অবস্থা যে কোনও সময়ে আসতে পারে। মাটিতে পা রেখে চলার বার্তাই হয়তো দিতে চেয়েছেন এই অভিনেতা। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার কথাই ধরা পড়েছে তার এই পোস্ট কপিটিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে