,

আমির খানের বডিগার্ড থেকে এখন যেভাবে বড় তারকা!

news-image

বলিউড এটা এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ এক রাতের মধ্যে বড় তারকা হয়ে যেতে পারে আবার কারো স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে যায়। প্রত্যেকদিন মুম্বাইতে হাজার হাজার মানুষ অনেক স্বপ্ন যান। কিন্তু তার মধ্যে কয়েকজনই সফল হতে পারেন।

তাদের দৈনিক ব্যয় মেটানোর জন্য স্পট বয়, প্রোডাকশান ক্রু, এই ধরনের কাজ করতে হয়। তারই মধ্যে এমন একজন তারকা রয়েছেন যিনি একসময় বলিউড সুপারস্টার আমির খানের বডিগার্ড ছিলেন।

তিনি হলেন রনিত রায়। রনিত রায় একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, যিনি কে. ডি. পাঠক নামে সর্বাধিক পরিচিত। তিনি বর্তমানে হিন্দি টিভি সিরিয়াল আদালত ও ইত্না করনা মুজে পেয়ার সিরিয়ালে অভিনয় করছেন।

অভিনয় ছাড়াও তিনি একটি নিরাপত্তা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক।টেলিভিশন ধারাবাহিক কসাউটি জিন্দগি কি রিশাব বাজাজের চরিত্রে অভিনয়ের পর থেকে জনপ্রিয় হন।

তার প্রাথমিক সাফল্যের পর, তিনি বিভিন্ন টিভি সিরিয়াল এবং চলচ্চিত্রে অনেক ভূমিকা পালন করেন। তিনি অক্ষয় কুমারের সিনেমা বসে-এর প্রধান ভিলেন হিসেবেও অভিনয় করেছেন।

রনিত রায় নিজে এই তথ্যটি একটি সাক্ষাত্কারে দিয়েছিলেন। তাকে সাফল্যের জন্য কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে বিষয়ে বলেছেন। তিনি আমির খানের অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি একজন ভালো মানুষ।

রনিত রায়ের ভাই রোহিত রায়ও একজন অভিনেতা। সম্প্রতি হৃতিক রোশনের কাবিল সিনেমায় দুজনকে অভিনয় করতে দেখা গেছে। যেখানে হৃত্বিক একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে