,

প্রধানমন্ত্রীর স্বপ্ন নেক্সট জেনারেশন, বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন: সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক: বিএনপি জনগণের আস্থা হারিয়ে দেশকে ছোট করে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে। জনগণকে অসম্মান করে তারা বিদেশিদের কাছে গিয়ে নালিশ করেছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ ও আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ওয়েব সাইটটি তৈরি করা হয়েছে।
মন্ত্রী বলেন, জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার কোনো অভিপ্রায় আওয়ামী লীগের নেই। শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে।
কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, দেশের জনগণের কাছে নালিশ করেন। আপনাদের নালিশ যদি সত্যি হয় তাহলে জনগণ আমাদের ভোট দেবে না। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, এতো নালিশের মধ্যেও দেশ মানব সুচকে এগিয়েছে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, আর বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন। বিএনপি ক্ষমতা ছাড়া কিছু বোঝে না।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত জাতীয় নির্বাচনের আগে অবৈধ পন্থা অবলম্বন করবে আর অপপ্রচার করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রকে প্রতিরোধের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতেই এ ওয়েবসাইট কাজ করবে।
কাদের বলেন, ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে পরিবর্তিত সময়ে জনগণের অঙ্গীকার বাস্তবায়ন করতে এই কর্মসূচি। প্রযুক্তিগত বিকাশকে মাথায় রেখে এটি করা হয়েছে। এর মূল ফোকাস হোক অপপ্রচার রোধ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, উপকমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ মাহ্ফুজুল ইসলামসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে