আরবাজ খানের সাথে কে এই নারী?
বিনোদন ডেস্ক : গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে গণেশ পূজার আয়োজন করেছিলেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। গত বৃহস্পতিবার সকালে গণপতির প্রতিমাকে তাঁদের বাড়িতে স্বাগত জানান তিনি।
গণেশ পূজায় উপস্থিত ছিলেন সেলিম খান, আলভিরা অগ্নিহোত্রী এবং আরবাজ খান। আরবাজের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন জর্জিয়া আন্দ্রিয়ানি।
জানা গেছে, আরবাজ বর্তমানে জর্জিয়ার সঙ্গেই ডেট করছেন।
অর্পিতার বাড়ির বাইরে একসঙ্গেই দেখা যায় আরবাজ ও জর্জিয়াকে। নীল প্যাস্টেল শেডের লেহেঙ্গায় স্নিগ্ধ ও সুন্দর দেখাচ্ছিল জর্জিয়াকে। তবে অনুষ্ঠানে থাকতে পারেননি সালমান, সালমা খান, হেলেন, সীমা। অর্পিতার স্বামী আয়ুশ শর্মাও উপস্থিত থাকতে পারেননি বাড়ির পূজায়।
আরবাজ ও জর্জিয়া আন্দ্রিয়ানি সম্প্রতি ডেটিং শুরু করেছেন। জর্জিয়া একজন ইতালিয়ান মডেল এবং খান পরিবারের নানা অনুষ্ঠানে প্রায়ই দেখা যাচ্ছে তাঁকে।
আরবাজ খান ১৯৯৮ সালে বিয়ে করেন মালাইকা অরোরাকে। ২০১৬ সাল থেকেই আলাদা থাকছিলেন দুজন। পরের বছরই ডিভোর্স হয় তাঁদের। তবে, প্রাক্তন দম্পতি এখনও একটি আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। তাঁদের ছেলে আরহান মালাইকার সঙ্গেই থাকে। সূত্র : হিন্দুস্তান টাইমস











