,

আইডিইবির সম্মেলনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল রোবট

news-image

অনলাইন ডেস্ক : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আইডিইবির তৈরি ‘মি. টিভেট’ নামের একটি রোবট। এ সময় রোবটটির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোবটকে প্রশ্ন করেন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ এবং হোয়াট ইজ দ্যা নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। রোবটটি উত্তরে বলে, মাই নেম ইজ মি. টিব্যাট। দ্বিতীয় প্রশ্নের উত্তরে টিব্যাট বলে ফাইন। শেষ প্রশ্নের জবাব রোবটটি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন। এর আগে রোবটটিকে শেখ হাসিনার সামনে হাজির করা হলে প্রথমেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়।

সম্মেলন উদ্বোধন করতে আজ শনিবার সকাল ১০টার কিছু পরই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার এই সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ১৭ সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজসেবা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য আইডিবির সদস্য তিনজন বিশিষ্ট প্রকৌশলীকে স্বর্ণপদক দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে