,

সৌদিতে ১২৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

চলতি বছর পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে সর্বমোট ১২৬ জন বাংলাদেশি হাজি/হজযাত্রী ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১০৫ জন পুরুষ ও ২১ জন নারী। এর মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ ও আরাফাতে ১০ জন মারা যান।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হজের আগের চেয়ে হজের পরেই বেশি হাজির মুত্যু হয়েছে। শুধু হজের পরের দিনই ১২ জন মারা গেছেন। আর অধিকাংশ হাজির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

বাংলাদেশ হজ মেডিকেল টিমের একাধিক চিকিৎসক জানান, বাংলাদেশি হাজিদের বয়স বেশি হওয়ায় একেকজন ডায়াবেটিস, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। ফলে বয়োবৃদ্ধরাই বেশি সংখ্যায় মারা গেছেন।

উল্লেখ্য, এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী (ব্যবস্থাপনা টিমের সদস্যসহ) সৌদি আরবে যান। এদের মধ্যে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন। বাকিরা ফেরার অপেক্ষায় রয়েছে। গত ২৭ আগস্ট থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফ্লাইট শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে