,

সালমানের শাহ’র জন্মদিনে ইমরানের উপহার

news-image

ছোটবেলা থেকেই নায়ক সালমান শাহর ভক্ত সংগীতশিল্পী ইমরান। স্টেজে, টিভি লাইভে এমনকি চলচ্চিত্রের জন্যও সালমান অভিনীত ছবির গান গেয়েছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন। দিনটিকে স্মরণ করে সালমান শাহ অভিনীত ‘প্রিয়জন’ ছবির ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি কভার করেছেন ইমরান।

নতুন করে গানটির সংগীতায়োজনও খোদ নিজেই করেছেন এই সংগীতশিল্পী। যে গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর। গীতিকার মনিরুজ্জামান মনির ও সুরকার আলম খান। সালমানের জন্মদিনের আগের রাতেই ‘অনুপম মুভি সং’সে গানটির ভিডিও প্রকাশ করবে। এই গানে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ‘আইসক্রিম’ ছবির নায়িকা নাফিজা তুষি। ভিডিও পরিচালনায় ছিলেন চন্দন রায় চৌধুরী।

ইমরান বলেন, ‘সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক। আমার অনেক পছন্দ তাকে। আর ছোটবেলা থেকে যার গান শুনে প্লেব্যাক শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছি তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর দাদা। গানটির আরেক শিল্পী সাবিনা ইয়াসমীন ম্যাডাম ও সুরকার সুরকার আলম খান চাচারও অনেক বড় ভক্ত আমি। সব ভালোলাগাকে এক করেতে চেয়েছি এই ট্রিবিউটের মাধ্যমে। গানটির মূল সুরটি ঠিক রেখে সংগীতায়োজন করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে অনুপমের আনোয়ার হোসেন ভাই এমন কয়েকটি গানের পরিকল্পনা করেন। ব্যস্ততার কারণে এতদিন করা হয়নি। এই গানটি আমিই নির্বাচন করেছি। অডিওতে এটিই হবে আমার কভার করা প্রথম গান। আশা করি সবাই গানটাকে ভালোভাবে গ্রহণ করবেন।’

এ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘ইমরানের সাথে প্রথম কাজ করে অনেক ভালো লাগছে। ইমরান অনেক ভালো গান করে। তাছাড়া যে গানটি করেছি এই গানটি আমার অনেক পছন্দের গান, ছোটবেলায় গানটি অনেক শুনেছি। নতুন ভাবে গান রিমেক হচ্ছে এবং সে গানটিতে কাজ করতে পেরে আমি অনেক হ্যাপি। কারণ আমার অনেক পছন্দের একজন হিরো সালমান শাহ। আমার দর্শকরা আশা করছি গানটি অনেক ভালোভাবে গ্রহণ করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে