,

রাজশাহীতে সিজারিয়ানে কুকুরের ৭ বাচ্চার জন্ম

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : সিজারিয়ান অপারেশন লিলি নামের একটি কুকুর ৭টি বাচ্চা জন্ম দিয়েছে। যদিও রাজশাহীতে এটাই প্রথম কুকুরের সিজারিয়ান অপারেশন। এ
অপারেশনে ওই কুকুরটি ৭টি বাচ্চা জন্ম দিয়েছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেরিনারি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডেপুটি ভ্যাটেরিনারি অফিসার ডা. হেমায়েতুল
ইসলাম আরিফ।

ডা. হেমায়েতুল ইসলাম আরিফ জানান, গত ৪ সেপ্টেম্বর নাড়িকেলবাড়িয়ায় রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ভ্যাটেরিনারি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ অপারেশনের মাধ্যমে লিলি নামের একটি কুকুরের ৭টি বাচ্চা জন্মলাভ করে।

তিনি আরো জানা , কুকুরটি বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমানের পোষ্য। গর্ভবতী কুকুরটির প্রসবের আগ মূহুর্তে তার মালিক
আমাদের কাছে নিয়ে এসেছিলেন বাচ্চা হওয়ার পর কুকুরটির লাইগেশন করে দেয়ার জন্য। কারণ পরবর্তীতে তাদের পোষ্য কুকুরটির কাছ থেকে আর সন্তান চান না। আমরা তখন গর্ভবতী কুকুরটিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে ওটিতে সি-সেকশন ডেলিভারির (সিজার করে) মাধ্যমে সাতটি শিশু কুকুরের ডেলিভারি করতে সক্ষম হই। অপারেশনের দুই ঘন্টার মধ্যেই মা কুকুরটির জ্ঞান ফিরে আসে এবং সুস্থ হয়ে যায়। বাচ্চাগুলো প্রথম পর্যয়ে একটু দুর্বল থাকার কারণে তাদের বিশেষ পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল। এখন সাতটি বাচ্চাই পুরোপুরি সুস্থ। তবে আরো প্রায় ১৫ দিন মত তাদের বিশেষ যত্নের প্রয়োজন আছে।

কুকুরটির মালিক আতিকুর রহমান বলেন, কুকুরটির নাম লিলি। আমার ছোট মেয়ে কঙ্কনের
আবদারেই আমরা লিলিকে বাসায় নিয়ে আসি। প্রায় দুই বছর যাবৎ লিলি আমাদের বাসায় আছে। সে আমাদের খুব যত্নের, খুব আদরের। লিলি এখন অনেকটাই আমাদের পরিবারের সদস্যের মত হয়ে গেছে। তাই তার প্রতি আমাদের ভালোবাসার জায়গাটাও অনেকখানি। লিলিকে এবং ছোট্ট কুকুর ছানাগুলোকে দেখতে আমি এবং আমার মেয়ে প্রতিদিনই একবার করে ক্লিনিকে যাই। লিলিকে ছাড়া বাসায় যে শূণ্যতা অনুভব করছি তা প্রকাশ করা কঠিন। অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য।

উল্লেখ্য, অপারেশনটিতে ডেপুটি ভ্যাটেরিনারি অফিসার ডা. হেমায়েতুল ইসলাম আরিফেল সহযোগী হিসেবে ছিলেন ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্স জিয়াউর রহমান, ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের পিএইচডি ফেলো ড. ইসমাইল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে